July 29, 2026, 4:27 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু, আহত ১১

রংপুর প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ও ছাপড়হাটি ইউনিয়নে গত ২২/২৩ দিনে কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মদ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভ্যাকসিন গ্রহণের পরও মৃত্যুর ঘটনায় আহতদের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে চরম আতস্ক বিরাজ করছে। জানা যায়, উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী গ্রামের দুর্গা চরণ বর্মনের মেয়ে নন্দ রানী এবং একই ইউনিয়নের কঞ্চিবাড়ী গ্রামের নাইব উদ্দিনের ছেলে ফুল মিয়া কুকুরের কামড়ের ২ সপ্তাহের মধ্যে মারা যান। ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামের বাবু রতনেশ্বর গত ৮ মে মারা যান। এছাড়াও গত ১২ মে কঞ্চিবাড়ী গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরুজা বেগমের মৃত্যু হয়। এনিয়ে কুকুরের কামড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। এলাকাবাসীর অভিযোগ, একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ চিকিৎসক টিম এলাকায় পাঠানো হয়নি। আহতদের উন্নত চিকিৎসা কিংবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে করে আহত ব্যক্তিদের পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছে। এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল। তাদের দাবি, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক টিম পাঠিয়ে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বেওয়ারিশ কুকুরগুলো শনাক্ত করে সরকারি ব্যবস্থাপনায় ভ্যাকসিন প্রদান ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। এ বিষয়ে জানতে গাইবান্ধা জেলা সিভিল সার্জনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দীবাকর বসাকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুকুরে কামড়ানো ব্যক্তিদের ভ্যাকসিন দেয়ার পর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা নয়। অন্য কোন কারণে তাদের মৃত্যু যেতে পারে। মারা যাওয়া ব্যক্তির মধ্যে এক জনের মৃত্যু সনদ দেখেছি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানো হবে কি না, উত্তরে তিনি বলেন ওই এলাকায় স্বাস্থ্য কর্মী পাঠিয়ে খোঁজ খবর নেয়া হয়েছে। এ বিষয়ে কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বলেন, নিহতদের সরকারি সহায়তা এবং আহতদের চিকিৎসা সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *