May 15, 2026, 1:19 pm
শিরোনাম:
ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষাব্যবস্থা কার্যকর হলে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিজ থেকেই কমে যাবে -শিক্ষামন্ত্রী ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ টঙ্গীর ‘হোটেল জাভান’-এ বিকট শব্দে আতঙ্ক: ককটেল নাকি গুলির শব্দ, তদন্তে পুলিশ ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন, পর্দার আড়ালে কি ঘটছে? মহেশপুর রাস্তা ভেঙে পুকুরের ভিতরে, একবছরও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয় জনগন বিএসটিআই অনুমোদন ছাড়াই ড্রিংকো জুস উৎপাদন: কারখানা সিলগালা মালিককে জেল-জরিমানা নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু, আহত ১১

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

মো:জাকির হোসেন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: আইয়ুব মোল্লা (৩৭)’কে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা হতে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৫/০৫/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.০১ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গফুর মোল্লা পাড়া এলাকা থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার মামলা নং- ১৪, তারিখ- ২৪/১২/২০১৪ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ৩(খ) মোতাবেক যাবজ্জীবন কারাদন্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: আইয়ুব মোল্লা (৩৭), পিতা- আ: জলিল মোল্লা, সাং- উত্তর দৌলতদিয়া, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।