May 15, 2026, 2:41 pm
শিরোনাম:
গাইবান্ধায় কাবিননামা জালিয়াতির অভিযোগে গোফফার কাজী গ্রেফতার নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে কেমন থাকবে সিলেটের আবহাওয়া ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষাব্যবস্থা কার্যকর হলে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিজ থেকেই কমে যাবে -শিক্ষামন্ত্রী ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ টঙ্গীর ‘হোটেল জাভান’-এ বিকট শব্দে আতঙ্ক: ককটেল নাকি গুলির শব্দ, তদন্তে পুলিশ ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন, পর্দার আড়ালে কি ঘটছে? মহেশপুর রাস্তা ভেঙে পুকুরের ভিতরে, একবছরও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয় জনগন

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে কেমন থাকবে সিলেটের আবহাওয়া

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের টেস্টে বৃষ্টির বাগড়া ছিল। চতুর্থ দিন তো এক সেশন পুরোটাই গেছে বৃষ্টির পেটে। সেই ম্যাচ শেষ দিনে দারুণ বোলিংয়ে ১০৪ রানে জিতেছে বাংলাদেশ। সিলেটে শেষ টেস্টের আগের দিনও হয়েছে বৃষ্টি। পাকিস্তান ক্রিকেট দল ইনডোরে অনুশীলন করেছে। বাংলাদেশকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে অনুশীলন করতে দেখা গেছে।

এখন ঘুরেফিরে প্রশ্ন উঠেছে, আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া শেষ ম্যাচেও কি বৃষ্টির প্রভাব থাকবে? আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদই মিলছে। টেস্টের প্রথম দিনেই বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ। মেঘ ঢেকে থাকবে ৯৫ শতাংশ। ১১.৭ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দিনের শেষ ভাগে প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়তে পারে।

দ্বিতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৭৯ শতাংশ, মেঘের আচ্ছাদন থাকবে ৮১ শতাংশ। বৃষ্টি হতে পারে ৮.৭ মিলিমিটার। পরের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমে ৬০ শতাংশে নামবে। তবে চতুর্থ দিন ৯৮ শতাংশ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানা গেছে, বিশেষ করে সকালের দিকে—৯৬ শতাংশ। বজ্রপাতের সম্ভাবনা ৭২ শতাংশ। মেঘের আচ্ছাদন থাকবে ৮৭ শতাংশ, বৃষ্টি হতে পারে ৩১.৫ মিলিমিটার।

শেষ দিনে দেখা মিলবে সূর্যের। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ১৯ শতাংশ। মানে পঞ্চম দিনের খেলা হতে পারে কোনো ধরনের বৃষ্টিবাধা ছাড়াই।