প্রতারণা ও বিশ্বাস ভাঙ্গনের মামলায় প্রথমে জামিনের আবেদন নামঞ্জুর হলেও, মাত্র তিন ঘন্টার ব্যবধানে জামিন পেলেন খুলনার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শেখ বাহারুল আলম।
বুধবার ১৩ই মে বিকেলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক মোঃ ফরিদুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। এর তিন ঘণ্টা আগে মহানগর ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমলি আদালত তার জামিন না মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায় আসামীর শারীরিক অবস্থা ও বাদির সাথে আপোষ করার কারণে তাকে জামিন দেওয়া হয়। এ ঘটনায় খুলনা আদালত পাড়ায় জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেক আইনজীবী বিষয়টিকে নাটক সিনেমার সাথে তুলনা করেছেন। একই দিনে আদালত তাকে জামিন না মঞ্জুর করলো আবার একই দিনে আদালত তাকে জামিন মঞ্জুর করল বিষয়টি আদালত পাড়ায় আলোচিত ও সমালোচিত ঘটনা।।