May 14, 2026, 5:31 am
শিরোনাম:
পদবঞ্চিত ছাত্রদল নেতা মোরশেদ হাসানের আবেগঘন স্ট্যাটাস ঘিরে আলোচনা এনসিপিকে বলব, দ্রুত নাসীরুদ্দীন পাটওয়ারীর ডোপ টেস্ট করুন: রাশেদ খাঁন ফ্লাইওভারে ঝুলন্ত লাশ চন্দ্র অভিযানে হিউম্যানয়েড রোবট, নতুন প্রযুক্তি উন্মোচন চীনের আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের : চীনের প্রেসিডেন্টকে- ট্রাম্প পটিয়া চক্রশালা স্কুলে মাদক বিরোধী সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে ভয়াবহ অগ্নিকাণ্ড উদয়ন এক্সপ্রেসে, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা বোয়ালমারীতে ব্র্যাকের উদ্যোগে ডেইরি খামারিদের। প্রশিক্ষণ কর্মশালা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জরিমানা গভীর সুন্দর বন এলাকায় হগল নদীর তীর ভাঙতে শুরু করেছে ভরা বর্ষার আগে

পটিয়া চক্রশালা স্কুলে মাদক বিরোধী সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে ১৩ মে বুধবার দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতার নিমিত্তে বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা,বাংলাদেশ পরিদর্শক মো: মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ এর সহকারী উপ-পরিদর্শক সামসুদ্দিন
প্রমুখ। এসময় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা বৃন্দ
ছিলেন। সভায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মাদকবিরোধী একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলতে স্কুলের শিক্ষক, অভিভাবকদের ভুমিকা রাখার আহবান জানান।