July 29, 2026, 5:40 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

কমলনগরে হাসপাতালের সিলিং ফ্যান ছিঁড়ে চিকিৎসাধীন শিশু গুরুতর আহত

​কবির হোসেন রাকিব , কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ঘটনার শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশু। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে চলন্ত অবস্থায় সিলিং ফ্যান গায়ের ওপর ছিঁড়ে পড়লে সামিয়া নামের ওই শিশুটি গুরুতর আহত হয়।
​সামিয়া লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালা উদ্দিনের মেয়ে। সে গত কয়েকদিন ধরে জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডের ৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিল।
​প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সামিয়া যখন বিছানায় বিশ্রাম নিচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ ছাদের ফ্যান ঝোলানোর হুক ভেঙে চলন্ত ফ্যানটি সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে শিশুটির মাথায় মারাত্মক জখম হয়। ঘটনার পরপরই হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সামিয়াকে জরুরি চিকিৎসা প্রদান করেন।
​নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্বজনরা:


আহত শিশুর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানান, হাসপাতালের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে। আজ ফ্যান পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটল। তাদের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও ভবন সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা।
​হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যান্ত্রিক ত্রুটি নাকি হুক পুরনো হওয়ার কারণে এমনটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ভবনের ঝুঁকিপূর্ণ বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *