July 29, 2026, 4:59 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

জমি বিরোধে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে জখম, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ; আহত ৭

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা এবং মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো. নাইম খান ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছেন। পারিবারিক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল।
গত ১৩ মে সকাল ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত বেল্লাল খানের নেতৃত্বে আলমগীর খান, বাপ্পি খান, এব্রাহিম ও নান্নু খান দেশীয় অস্ত্র নিয়ে নাইম খানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
এ সময় আব্দুর রশিদ খান, মনোয়ারা বেগম, কবির খান, তাসফিয়া ও মিনারা বেগমকে এলোপাতাড়ি মারধর করা হয়। অপরপক্ষের নুন্নাহার বেগমও আহত হন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা ঘরে থাকা প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে যায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর চালায়। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিলোন মাহমুদ বলেন, “অভিযোগ পেয়েছি। দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। প্রতিবন্ধীকে মারধরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *