July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চীন সফরে ট্রাম্প, প্রতিনিধি দলে নতুন চিত্র

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ছাড়াই তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের প্রতিনিধি দলে মন্ত্রিপরিষদ সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের উপস্থিতি এক ভিন্ন আবহ তৈরি করেছে।

মঙ্গলবার (১২ মে) ট্রাম্পের যাত্রার কয়েক ঘণ্টা আগে সাউথ চায়না মর্নিং পোস্টকে (এসসিএমপি) পাঠানো এক ইমেইল বার্তায় মার্কিন ফার্স্ট লেডির দপ্তর তার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে। দপ্তরের এক মুখপাত্র বলেন, “ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবার সফরে যাচ্ছেন না।”

এর একদিন আগেই এসসিএমপি এক প্রতিবেদনে জানিয়েছিল, মেলানিয়াকে নিয়ে তৈরি তথ্যচিত্রের পরিচালক ব্রেট রাটনার ট্রাম্পের প্রতিনিধি দলের অংশ হিসেবে চীন সফর করছেন। যদিও ২০১৭ সালে ট্রাম্পের সর্বশেষ চীন সফরের সময় মেলানিয়া তার সঙ্গী ছিলেন।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ ফার্স্ট লেডির অনুপস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। এসসিএমপিকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরের সুনির্দিষ্ট ব্যবস্থার বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

এই সফরে ট্রাম্প এক বিশাল বহর নিয়ে এয়ার ফোর্স ওয়ানে চড়েন। তার সঙ্গী হিসেবে রয়েছেন ছেলে এরিক ট্রাম্প ও পুত্রবধূ লারা ট্রাম্প। এছাড়া প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর রবার্ট গ্যাব্রিয়েল ও অ্যাম্বাসেডর মনিকা ক্রাউলি।

মার্কিন প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে আরও আছেন হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ (অপারেশনস) বিউ হ্যারিসন, ডেপুটি চিফ অব স্টাফ (পলিসি) ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা স্টিফেন মিলার, প্রেসিডেন্টের সহকারী ও হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালক স্টিভেন চং এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মাইকেল ক্রাতসিওস। এছাড়া সঙ্গে রয়েছেন রস ওয়ার্থিংটন এবং ওয়াল্ট নাউটা।

তথ্য সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *