May 12, 2026, 12:21 pm
শিরোনাম:
শিববাড়ী মোড়ে ক্লথিং ব্র্যান্ড ‘STORY’-র নতুন শাখার জমকালো উদ্বোধন হুইপ নুরুদ্দিন অপুর টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার: শরীয়তপুর প্রেসক্লাবের নিন্দা সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার হুইপ মিয়া নুরুদ্দিন অপুকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এমপি শওকত আরা উর্মির তীব্র প্রতিবাদ নকলায় ২টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন ও অনুপ্রেরণার প্রতীক এ্যাড. শাহিদা রহমান রিংকু নিউইয়র্কে ২২ মে শুরু হচ্ছে চারদিনের আন্তর্জাতিক বাংলা বইমেলা ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের মহেশপুরে এনজিও ছিনতাই হওয়া টাকা সহ ছিনতাইকারী আটক-৩ পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিয়ান মুনসীফের নেতৃত্বে পরিচালিত মাদকদ্রব্যবিরোধী অভিযানে ৩.৫০ গ্রাম হেরোইনসহ আপন ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে।
‎মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ থানার থানা পাড়া এলাকায় ওয়ালটন শো-রুমের দক্ষিণ পাশে একটি চা-বিস্কুটের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
‎অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুন্দরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে গঠিত রেইডিং টিম অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোছা. হাছিনা আকতার (৩০) ও তার ভাই মো. জাকিরুল ইসলাম হৃদয়কে (২০) আটক করা হয়।
‎পরে হাছিনা আকতারের হাতে থাকা Royals ব্র্যান্ডের খালি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৩.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
‎অভিযান শেষে ঘটনাস্থলেই আলামত জব্দ, নমুনা সংগ্রহ ও সিলগালা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
‎মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা।