May 12, 2026, 1:39 pm
শিরোনাম:
সন্ত্রাস, মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ভাটারায় মতবিনিময় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু শিববাড়ী মোড়ে ক্লথিং ব্র্যান্ড ‘STORY’-র নতুন শাখার জমকালো উদ্বোধন হুইপ নুরুদ্দিন অপুর টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার: শরীয়তপুর প্রেসক্লাবের নিন্দা সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার হুইপ মিয়া নুরুদ্দিন অপুকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এমপি শওকত আরা উর্মির তীব্র প্রতিবাদ নকলায় ২টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন ও অনুপ্রেরণার প্রতীক এ্যাড. শাহিদা রহমান রিংকু নিউইয়র্কে ২২ মে শুরু হচ্ছে চারদিনের আন্তর্জাতিক বাংলা বইমেলা ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের

সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র, পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় হঠাৎ একটি লিচু ইয়াসিনের গলায় আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা শিশুদের খাবার খাওয়ানোর ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।