শেরপুরের নকলায় ইজিপিপি (অতি দরিদ্রদের জন্য কর্মসূচি) এর আওতায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে পৃথক সময়ে খাল দুটির উদ্বোধন করা হয়।
সকাল ১০টায় গণপদ্দী ও নকলা ইউনিয়নের ভৌগোলিক সীমার মধ্যে “পেকুয়া বিলের মোহনা থেকে বিহারীপাড় উটব্রিজ পর্যন্ত” প্রায় ৩.৯ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় পাটাকাটা ইউনিয়নের “বড়ডুবি বিলের কামরুলের বাড়ির নিকট থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত” প্রায় ৩.৮৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন, আরিফা সিদ্দিকা, মোঃ জাহাঙ্গীর আলম, সাদিয়া আফরিন এনি, রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।