July 29, 2026, 5:00 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী, (চট্টগ্রাম)

পেশাগত দায়িত্ব পালনে বাধা বন্ধ ও মর্যাদা-নিরাপত্তা নিশ্চিতের দাবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তা এবং ‘দালাল’ আখ্যা দেওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ফোরাম ও বাঁশখালী মডেল ফারিয়ার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির কয়েকশত প্রতিনিধি অংশ নেন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সভাপতি বাবু মিলন কান্তি দে স্বপন, বাঁশখালী মডেল ফারিয়ার সভাপতি নুরুল ইসলাম মিজবাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজিম উদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন; তারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। চিকিৎসকদের কাছে বিভিন্ন ঔষধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও নতুন তথ্য উপস্থাপন করাই তাদের পেশাগত দায়িত্ব। অথচ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ নানা প্রতিষ্ঠানে তাদের সঙ্গে অপমানজনক আচরণ ও হয়রানির ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে অপমান, পুলিশে সোপর্দ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে তাদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং সুস্থ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল বাঁশখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা, অশালীন শব্দ ব্যবহার পরিহার এবং বিধি মোতাবেক নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *