May 11, 2026, 9:21 am
শিরোনাম:
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ পূবাইলে মুদি দোকানি কুলসুম হত্যা: রহস্য উন্মোচন, রংপুর থেকে আটক ৩ মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবন: ভিডিও ভাইরাল, পুলিশের অভিযানে গ্রেফতার ২ বাংলাদেশ তৃণমূল সাংবাদিকদের  অধিকার  প্রতিষ্ঠায় অগ্রণী সংগঠন সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) সুন্দরগঞ্জে জমি বদল না দেওয়ায় মিথ্যা মামলার অভিযোগ এক নি:সন্তান বৃদ্ধের ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানবন্ধন গাজীপুরের কুলসুম হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আটক ৩ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) মানবিকতা, ঐক্য ও তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী সংগঠন মধুখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ তৃণমূল সাংবাদিকদের  অধিকার  প্রতিষ্ঠায় অগ্রণী সংগঠন সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)

এস এম জহিরুল ইসলাম রাজু:

২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, সম্মান ও পেশাগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন, সম্মানিত চেয়ারম্যান কায়সার হাসান, মহাসচিব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)।
এছাড়াও সার্বিকভাবে সহযোগিতা করছেন, সাবেক এমপি ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি এবং প্রযোজক ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তৃণমূল সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে এনে সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।বিশেষ করে তরুণ সাংবাদিকদের সাহস, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে উৎসাহ দিয়ে যাচ্ছে বিটিএসএফ।

সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এবং দৈনিক দিনকাল পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি ও সদা হাস্যউজ্জ্বল ব্যক্তিত্ব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি) একজন মানবিক, সাহসী ও দায়িত্বশীল সংগঠক হিসেবে ইতোমধ্যে সাংবাদিক সমাজে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। উনি বিশ্বাস করেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার একটি মহান দায়িত্ব।
অসহায় সাংবাদিকদের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তৃণমূলের কণ্ঠস্বর তুলে ধরতে উনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। উনার আন্তরিকতা, সরলতা, সহমর্মিতা ও মানবিক আচরণ সহকর্মীদের মাঝে তৈরি করেছে গভীর আস্থা ও ভালোবাসা।

সহকর্মীদের মতে, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এখন শুধু একটি সংগঠনের নাম নয়, বরং এটি তৃণমূল সাংবাদিকদের আশা, ঐক্য ও সাহসের প্রতীক। সংগঠনটির নেতৃত্বের হাত ধরে সাংবাদিক সমাজে ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

এদিকে, নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও বিটিএসএফ দেশের তৃণমূল সাংবাদিকদের পাশে থেকে অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকাই হবে আগামী দিনের সবচেয়ে বড় শক্তি।
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর পথচলা আরও সফল ও শক্তিশালী হোক। মানবিকতা, সততা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় উনাদের এই অগ্রযাত্রা পৌঁছে যাক দেশের প্রতিটি প্রান্তে, এমন প্রত্যাশা সাংবাদিক সমাজসহ সচেতন মহলের।

লেখকঃ
এস এম জহিরুল ইসলাম রাজু