July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বরিশালে বাস শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ২

সুজন আহমেদ,বরিশাল:

বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিক ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী ও এক বাসচালক আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বিআরটিসি বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— বিএম কলেজের মাস্টার্স (দর্শন বিভাগ) শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল এবং বিএমএফ পরিবহনের চালক রাজা মল্লিক। আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বিএমএফ পরিবহনের একটি বাসের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময়ের জন্য নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আহত বাসচালক রাজা মল্লিক জানান, তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালে ফিরছিলেন। পথে উজিরপুরের ইচলাদী এলাকায় সাকুরা ফিলিং স্টেশনের সামনে কয়েকজন শিক্ষার্থী রাস্তার মধ্যে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। হর্ন বাজানোকে কেন্দ্র করে তাদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে নথুল্লাবাদ এলাকায় পৌঁছালে কয়েকজন শিক্ষার্থী বাসে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর ও তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে বিএম কলেজ শিক্ষার্থীদের দাবি, বিএমএফ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। এ বিষয়ে চালকের কাছে জানতে চাইলে তিনি ও কাউন্টারের কয়েকজন কর্মচারী শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পরে শিক্ষার্থীরা আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তোলেন বলে দাবি করেন তারা।
ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকরা নথুল্লাবাদ এলাকায় বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
তবে সড়ক অবরোধের বিষয়টি অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেন। তিনি বলেন, “নথুল্লাবাদে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চালক ও কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে।”
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *