July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ফরিদপুরে স্কুল- কলেজ- মাদ্রাসায় যৌন সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

নাজিম বকাউল , ফরিদপুর

ফরিদপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নারী উন্নয়ন ভিত্তিক বেসরকারি সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’।

শনিবার (৯ মে) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সম্প্রতি নেত্রকোনায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন সহিংসতার ঘটনায় নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

আয়োজকরা অভিযোগ করে, ২০০৯ সালে হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিলেও দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে তা এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যকর তদারকি ও সুরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে।
মানববন্ধন থেকে নারী সংগঠনগুলো চার দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা চূড়ান্ত করা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে ৫ সদস্যের অভিযোগ কমিটি গঠন, আবাসিক প্রতিষ্ঠানসহ সব শিক্ষাঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং দেশজুড়ে সংঘটিত যৌন সহিংসতার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এ সময় বক্তব্য রাখেন,
‘নন্দিতা সুরক্ষা’র তাহিয়াতুল জান্নাত রেমি, এডভোকেট অর্চনা দাস, জান্নাতুল ফেরদোসী, সনিয়া সুলতানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *