July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পশ্চিম তীরে প্রায় ৪০ হাজার মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে ইসরায়েল: জাতিসংঘ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

জাতিসংঘ জানিয়েছে, গত বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ও উচ্ছেদ কার্যক্রমের কারণে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (OCHA) তথ্য উদ্ধৃত করে সংস্থাটির উপ-মুখপাত্র ফারহান হক নিউইয়র্কে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, উচ্ছেদ ও ভাঙচুর কার্যক্রমের ধারাবাহিকতা মানুষের বাস্তুচ্যুতি আরও বাড়াচ্ছে। শুধু মে মাসের প্রথম সপ্তাহেই ভাঙচুরের ঘটনায় ৪২ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জন শিশু রয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় সামরিক সুরক্ষার মধ্যে অভিযান চালাচ্ছে। এতে সাধারণ মানুষের ঘরবাড়ি ও সম্পদ লক্ষ্যবস্তু হচ্ছে এবং নতুন করে বাস্তুচ্যুতি ঘটছে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *