July 29, 2026, 5:00 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎গাইবান্ধায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) সকালে গাইবান্ধা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
‎নিয়োগ কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জসীম উদ্দীন।
‎এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, তদবির বা অসদুপায় যেন নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনাও প্রদান করেন তিনি।


‎পুলিশ সুপার জসীম উদ্দীন আরও বলেন, নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
‎ব্রিফিং প্যারেডে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
‎জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *