লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ১.২ কিলোমিটার খাল
পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার এ প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি - কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান।২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অন্তর্ভুক্ত খালটি আলেকজান্ডার কন্ট্রাক্টর বাড়ির সামনে থেকে আলেকজান্ডার সেন্টার খাল মাছ ঘাট পর্ষন্ত ১২০০ মিটার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন, রামগতি থানার ওসি তদন্ত মাহবুবর রহমান ,রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সফি উল্লাহ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পরে তিনি উপজেলা পরিষদ সম্মামেলনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চেক ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।