July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রামগতিতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু

কবির হোসেন রাকিব ( লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ১.২ কিলোমিটার খাল
পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার এ প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি – কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান।২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অন্তর্ভুক্ত খালটি আলেকজান্ডার কন্ট্রাক্টর বাড়ির সামনে থেকে আলেকজান্ডার সেন্টার খাল মাছ ঘাট পর্ষন্ত ১২০০ মিটার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন, রামগতি থানার ওসি তদন্ত মাহবুবর রহমান ,রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সফি উল্লাহ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পরে তিনি উপজেলা পরিষদ সম্মামেলনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চেক ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *