May 7, 2026, 1:05 pm
শিরোনাম:
শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ! ‘পাথর কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা’ গলাচিপায় জেলেদের মাঝে ইলিশা জাল বিতরণ ফেসবুক ও গণমাধ্যমে এসপি মাহবুব আলম খানকে ঘিরে ‘মিথ্যা প্রচারণা’র অভিযোগ রামগতিতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু বজ্রপাতে নববধূর মর্মান্তিক মৃত্যু: হাজিরহাটে শোকের ছায়া গাকৃবিতে সয়াবিন গবেষণা নিয়ে কর্মশালা সয়াবিনের গুরুত্ব তুলে ধরতে জাতীয় কনসোর্টিয়ামের আহ্বান ভিসির নরসিংদীতে বেলাবতে রাস্তার পাশের ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগের দাবিতে উত্তাল কার্যালয়: কর্মকর্তাদের কর্মবিরতি ও বিক্ষোভ

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ -নজরুল ইসলাম খান

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয় (মন্ত্রী পদমর্যাদা) উপদেষ্টা নজরুল ইসলাম খান । বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তিস্তা ট্রেনে তার জামালপুর আগমন উপলক্ষ্যে জামালপুর জেলা বিএনপির আয়োজনে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে সংবর্ধনা শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন৷ তিনি বলেন, বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করার পরে বাংলাদেশের জনগনের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত। আপনাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। এই জামালপুরের একজন সন্তান হিসেবে আমি আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই৷ ইতিহাসে প্রথম বারের মতো জামালপুরের ৫ টি আসনেই আমাদের দলের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন৷ যারা দয়া করে আমাদেরকে তাদের কল্যানের জন্য দায়িত্ব দিয়েছেন, আমরা এটাকে ক্ষমতা বলি না, আমরা বলি এটা দায়িত্ব। তিনি আরো বলেন, আপনারা দেখছেন আমাদের নেতা তারেক রহমান কি কঠোর পরিশ্রম করছেন। উনি যখন কঠোর পরিশ্রম করছেন দেশের স্বার্থে দেশের কল্যানের জন্য মানুষের জন্য আমরা যারা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আছি আমাদের সবারই কর্তব্য সেরকম পরিশ্রম করা জনগণের জন্য এবং নির্বাচনে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পুরণ করা৷ ইতিমধ্যে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ শুরু করেছি৷ আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি রিন আমরা সুদ সহ মওকুফ করেছি৷ এ রকম অনেক কর্মসুচি। তিনি আরো বলেন, আমরা জানি এই জামালপুর জেলায় বিশেষ সমস্যা আছে কিছু৷ নদী ভাঙ্গনে জর্জরিত এই এলাকার মানুষ। আমরা সেটা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছি, আমরা চেষ্টা করছি। আমাদের এই জামালপুর জেলার এই জামালপুর থেকে দুইটা রেল লাইন যে গেল, দুইটাই দুই জায়গায় ঘাট ছিল, ফেরি ছিল। রমরমা ব্যবসা ছিল এসব এলাকা। কিন্তু এখন বন্ধ হয়ে গেছে৷ এখানে যদি ঘাট না হয় আমরা ব্রীজ করার আলোচনা করতেছি, যেমন টাঙ্গাইলে একটা ব্রীজ হয়েছে সেরকম আরেকটা করার জন্য। সে রকম হলে আমাদের এই এলাকা উন্নয়ন হবে। শিল্প প্রতিষ্ঠান হবে, ব্যবসা বানিজ্য হবে। তারপরেও আমাদের চেষ্টা আমাদের এই অঞ্চল গুলোতে প্রচুর বেকার মানুষ আছে। আমাদের সন্তানেরা বেকার, আমাদের ভাই বোনরা বেকার। তাদের কর্মসংস্থান এর ব্যবস্থা করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাউকে ৫/১০ হাজার টাকা দেওয়াটা বড় কথা না বড় কথা হলো তার হালাল উপার্জনের ব্যবস্থা করে দেওয়া৷ এই কর্ম সংস্থানের জন্য আমরা তারেক রহমানের নেতৃত্ব এ কঠোর পরিশ্রম করছি। তিনি আরো বলেন, শহীদ জিয়া নিজের হাতে খাল কেটে কৃষি উন্নয়নে কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমান আবার শুরু করেছেন। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড তুলে ধরে সবার জন্য দোয়া ও সহযোগীতা চেয়েছেন।
এ সময় জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মাসুদ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷