May 7, 2026, 5:02 am
শিরোনাম:
রাজধানী ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের হুইপ-সংসদ সদস্য সহ বিশিষ্ট জনের সাথে সৌজন্য সাক্ষাৎ বাঁশখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে এমপি জহিরুল ইসলামের মতবিনিময় সভা ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা তারাগঞ্জের কুর্শা ইউনিয়নে দোকানেই দারিদ্রের সঙ্গে যুদ্ধে করে চলছে  ১১ বছর বয়সী ছেলের  সংসার হরমুজ আগে, পারমাণবিক পরে- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র? ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ কংগ্রেসের সমর্থন পেল টিভিকে; মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় বায়ার্নের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার রাতে মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি মোটরবাইকে এসে দুষ্কৃতীরা গাড়ি আটকে পরপর গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্করপিও গাড়িতে করে কলকাতা থেকে মধ্যমগ্রামের দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। যশোর রোড সংলগ্ন এলাকায় পৌঁছালে হামলাকারীরা মোটরবাইকে এসে গাড়ি ঘিরে ধরে গুলি চালায়। অভিযোগ, তার বুকে একাধিক গুলি লাগে।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। গুলিবিদ্ধ গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে একাধিক বিজেপি নেতা ও বিধায়ক ঘটনাস্থল এবং হাসপাতালে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: এইসময়