May 7, 2026, 5:47 pm
শিরোনাম:
জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- সিরাজগঞ্জে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু টাঙ্গাইলে দুঃস্থদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ “সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত গাজীপুরে এফডিআর সংক্রান্ত সংবাদটি সরকারের উন্নয়ন ভাবনার বিরুদ্ধে ষড়যন্ত্র: গাজীপুর জেলা পরিষদ প্রশাসক শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ! ‘পাথর কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা’ গলাচিপায় জেলেদের মাঝে ইলিশা জাল বিতরণ ফেসবুক ও গণমাধ্যমে এসপি মাহবুব আলম খানকে ঘিরে ‘মিথ্যা প্রচারণা’র অভিযোগ রামগতিতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু

জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি-

গৌরাঙ্গ বিশ্বাস

​মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। শুক্রবার বিকাল শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ ময়দান (শফিমিয়া বাজার সংলগ্ন) থেকে এই বিশাল র‍্যালিটি শুরু হয়।

​বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি এস এম আব্দুস সুবাহানের সভাপতিত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিকদের অধিকার আদায়ের স্লোগানে মুখরিত র‍্যালিটি জামালপুর গেট ফৌজদারি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

​র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব এবং আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে আলোচিত মেয়র পদপ্রার্থী জননেতা সোহেল রানা খান। তাঁর উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

​সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। উক্ত সমাবেশে আরো বক্তব্য দেন : সিনিয়র সহ-সভাপতি, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ হাবিবুর রহমান রতন। বিপ্লবী সাধারণ সম্পাদক, জামালপুর জেলা ছাত্রদল মোঃ শফিকুল ইসলাম শফিক। সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ ইকরামুল হোসেন মালিক, জেলা ট্রাক,ট্র্যাক,লরি মালিক সমিতির সহ সভাপতি প্রতি মো: শামিম হোসেন মঙ্গল,জেলা যুবদলের সদস্য মোঃ জাকির হোসেন জনি, মোঃ ইমরান কায়সার প্রমুখ।

​সভাপতির বক্তব্যে এস এম আব্দুস সুবাহান বলেন, “শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে শ্রমিক দল সবসময় রাজপথে ছিল এবং থাকবে।” বিশেষ অতিথির বক্তব্যে সোহেল রানা খান বলেন, “মে দিবসের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।” ​র‍্যালিতে জেলা শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা অংশগ্রহণ করেন।