July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রংপুরে আদালত চত্ত্বরে স্বামীর কোলে শাহিনা ইসলামের মৃত্যু

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

রংপুরে জমি নিয়ে বিরোধের মামলার হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে আদালত চত্ত্বরে স্বামীর কোলে মারা যায় শাহিনা ইসলাম নামে পঞ্চাশোর্ধ্ব বয়সের এক নারী। গত ৫ মে মঙ্গলবার দুপুরে রংপুর আদালত চত্ত্বরে এই ঘটনা ঘটে। নিহত শাহিনা ইসলাম নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি অসুস্থ হয়ে পড়লে স্বামী নজরুল ইসলামের কোলে মাথা রাখেন। এ অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করে রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম বলেন, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের মামলায় আগে থেকেই জামিনে থাকা নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুরের বাসিন্দা শাহিনা ইসলাম চিফ মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তার সঙ্গে স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ছিলেন। আদালত কক্ষে যাওয়ার পর শাহীনা ইসলাম অসুস্থতা বোধ হলে তিনি বিষয়টি তার আইনজীবীকে জানান। পরে অবস্থার অবনতি হলে স্বামীর কোলে মাথা রাখেন শাহিনা ইসলাম। সেখান থেকে তাকে অটোরিকশায় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেড় শতক জমি নিয়ে পারিবারিক বিরোধে মামলার আসামি হয়েছিলেন ওই নারী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *