May 6, 2026, 1:14 pm
শিরোনাম:
বগুড়ায় ভুয়া পুলিশ-সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৭ সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙ্গচুর আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষক কর্মশালা বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করাসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন কংগ্রেস সমর্থন দিলেও থালাপতির ভবিষ্যত অনিশ্চিত! ফসলও হারালাম, আশ্রয় কেন্দ্রও পেলাম না সাঘাটায় পুলিশের জালে দুই মাদক কারবারি—৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শপথ গ্রহণের পর যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি এমপি ফরিদপুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মৎস্য খামারের অর্ধকোটি টাকার ক্ষতি, নিঃস্ব হওয়ার আশঙ্কা চাষীর

আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষক কর্মশালা

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:

আধুনিক কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে জামালপুরের সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে সরিষাবাড়ী পৌরসভার বাউশী বাজার এলাকায় আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ সেলিম উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের সরিষাবাড়ী উপজেলার পরিবেশক এস এম আশরাফুল আলম। কর্মশালাটি সঞ্চালনা করেন টিএসও-মধুপুর নূর মোহাম্মদ এবং কৃষিবিদ সাজেদুল ইসলাম।
কর্মশালায় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের হাইব্রিড ধান চাষ, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অংশগ্রহণকারী কৃষকরা বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে কৃষকদের কে এক কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।