July 29, 2026, 5:02 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পটিয়া চক্রশালা কৃষি স্কুলে ১৭ টি সিপিইউ ভাংচুর: দুটি মনিটর নিয়ে যাওয়ার অভিযোগ: থানায় জিডি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামে পটিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের কারিগরি ল্যাব অফিস থেকে ৪ এপ্রিল সোমবার দিবাগত রাতে কোন একসময় দুষ্কৃতকারী সংঘবদ্ধ দল স্কুলের ১৭ টি সিপিইউ ভাংচুর ও দুটি মনিটর নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস বাদী হয়ে ৫ এপ্রিল মঙ্গলবার পটিয়া থানায় অজ্ঞাত নামার বিরুদ্ধে জিডি নং ২৯০ দায়ের করেছে। এবিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস জানান, ৪ এপ্রিল তিনি সহ সহকর্মীদের শিক্ষা কার্যক্রম শেষে স্কুল বন্ধ করে চলে যায়। পরেদিন ৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় স্কুলের কারিগরি ল্যাব অফিস গেলে তাতে তালা কাটা এবং ল্যাব অফিসে পিছনে ভাংচুর অবস্থাসহ ১৭ টি সিপিইউ ভাংচুর এবং দুইটি মনিটর নেই। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে থানায় জিডি করেছেন বলে জানান। এ-ঘটনায় স্কুলের শিক্ষক- শিক্ষার্থীটা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *