June 21, 2026, 6:50 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

দেশে সেমিকন্ডাক্টর ও ভিএলএসআই খাতে দক্ষ মানবসম্পদের ঘাটতি পূরণের লক্ষ্য কার্যক্রম শুরু করেছে উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইন্সটিটিউট (ইইভিটিআই)।  বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে এটিই সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আধুনিক, শিল্পমুখী ও প্র্যাকটিক্যাল-ভিত্তিক প্রশিক্ষণ কারিক্যুলামে ঢেলে সাজানো হয়েছে ইউভিটিআইয়ের প্রতিটি বিশেষায়িত বিভাগ। যেমন আরটিএল, ডিজাইন ভেরিফিকেশন, ফিজিক্যাল ডিজাইন (পিএনআর), লেআউট (ডিজিটাল ও এনালগ) এবং ডিজাইন ফর টেস্টাবিলিটি (ডিএফটি)। প্রতিটি কোর্স বাস্তব কর্মপরিবেশের আদলে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা সরাসরি ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত হতে পারে।

প্রায় ৮০–৯০ শতাংশই ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ইডিএ টুলস ব্যবহার করে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে অভিজ্ঞ ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়াররা। সাধারণত ৩ মাসব্যাপী এক একটি কোর্স সপ্তাহে ৫ দিন করে পরিচালিত হয়, যেখানে মোট প্রশিক্ষণ সময় থাকে ২৪০ ঘণ্টা যা কোর্সভেদে ৪৮০ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

বর্তমানে আইসি মাস্ক ডিজাইন এবং আইসি ফিজিক্যাল ডিজাইনের কোর্সের চালু হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এনালগ ডিজাইন এবং ডিজাইন ভেরিফিকেশনের মতো আরও উন্নত কোর্স চালুর পরিকল্পনা করেছে। বর্তমানে একসঙ্গে ১৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে ইউভিটিআইয়ের। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পাবে শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক ধারণা পাওয়ার পর ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করতে বিশেষায়িত দক্ষতা প্রয়োজন হয়। শিক্ষার্থীদের এই বিশেষ দক্ষতা অর্জনে সাহায্য করতে ইউভিটিআইয়ের মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগামী ৫ বছরে সেমিকন্ডাক্টর সেক্টরে আগের তুলনায় ৩গুন উচ্চবেতন ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ আছে। এই ধরণের ট্রেনিং এই সুযোগকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।