May 6, 2026, 2:34 am
শিরোনাম:
বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ বাগেরহাটে ভাঙচুর লুটপাট করে বাড়িঘর দখলের চেষ্টা, গ্রেপ্তার ২ নরসিংদী ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার-২ ডামুড্যা উপজেলায় তথ্য আপা কর্তৃক উঠান বৈঠকে গ্রাম আদালত নিয়ে আলোচনা পটিয়া চক্রশালা কৃষি স্কুলে ১৭ টি সিপিইউ ভাংচুর: দুটি মনিটর নিয়ে যাওয়ার অভিযোগ: থানায় জিডি শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় বরিশাল-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাসের ধাক্কায় দাদী-নাতির প্রাণহানি বাঁশখালীর পুইছুড়ি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক অনুপস্থিতি: সেবাবঞ্চিত রোগীদের ক্ষোভ বাঁশখালীর সরলে ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ সভাপতি আব্দুল হালিম এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সভাপতি আব্দুল হালিম এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এর বিরুদ্ধে মিথ্যা গুজব ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

আব্দুল হালিম অভিযোগ করে বলেন, তাকে এবং সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, কয়েকদিন আগে জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান আমাকে কল দিয়ে বিভিন্ন উল্টা পাল্টা কথা বার্তা বলেন। তার মতো ব্যক্তির থেকে এমন কথাও আশা করি না। যা সামাজিক যোগাযোগ মাধ্যেম ব্যাপক হারে ভাইরাল হয়েছে। এরপর তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে সংবাদ সম্মেলন করে আমাকে এবং বিভিন্ন নেতাদেরকে জড়িয়ে অভিযোগ এনেছে। তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন। রাজনৈতিক ও সামাজিকভাবে আমার সম্মান হানি করার জন্য তারা এগুলা করতেছে। তিনি আরো জানান, আমাদের জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপিকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে। ওয়ারেছ আলী মামুন জামালপুরের জনপ্রিয় নেতা। কোনো ধরনের প্রমাণ বা দলিল ছাড়াই তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি এর কাছে কেউ অবৈধভাবে সুযোগ সুবিধা নিতে পারে না। তিনি আরো জানান, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে মুখ দিয়ে আমাদের নাম বলিয়েছে এবং সেইগুলো অডিও রেকর্ড করিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। তারাই মহা পরিকল্পিতভাবে আমাদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি জামালপুর বাসীকে গুজব ও অপপ্রচারকারীদের থেকে সচেতন হওয়ার আহব্বান জানান তিনি।