May 4, 2026, 12:52 pm
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে নায়েব আলীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা শাহজাদপুরে পিআইও আবুল কালাম আজাদ পাবনায় দুদকের হাতে গ্রেপ্তার ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদের ওপর ৬১ কোটির ব্রিজ: ৪ ইউনিয়নের মানুষের ভাগ্য বদলের অপেক্ষায় ৯৯৯–এ ফোন পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের ঝটিকা অভিযান, কামারখোলা গ্রাম থেকে আটক ৪; পলাতকদের খোঁজে অভিযান বিশ্ব গনমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যলী সুন্দরগঞ্জের শান্তিরামে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত কলরেকর্ড এডিট করে গণমাধ্যমে ভাইরাল, শ্রমিকদলের সভাপতির প্রতিবাদ পাইকগাছায় সুদখোরের অত্যাচারে সর্বস্বান্ত হওয়ার পথে পরিবার ফরিদপুরে হামের প্রকোপে এক শিশুর মৃত্যু হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে: ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কিলোমিটার খাল খননের মহোৎসব শুরু

সুন্দরগঞ্জের শান্তিরামে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০নং শান্তিরাম ইউনিয়নের পরাণ গনশার হাটে সোমবার (৪ মে) দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
এ কর্মসূচির আয়োজন করে এলিট রক্তদান ফাউন্ডেশন, বাংলাদেশ—সুন্দরগঞ্জ উপজেলা শাখা। সার্বিক সহযোগিতা প্রদান করেন এলিকো এগ্রো ভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ১০নং শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. দাছিজুল হক আনিছ।
“নিজের রক্তের গ্রুপ জানুন, সচেতন হোন, মানবতার সেবায় এগিয়ে আসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
মো. দাছিজুল হক আনিছ বলেন, অনেক সময় মানুষ নিজের রক্তের গ্রুপ না জানার কারণে জরুরি অবস্থায় সমস্যার সম্মুখীন হয়। হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করতে সময় লাগায় রোগীর অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে। তাই আগে থেকেই রক্তের গ্রুপ জানা থাকলে এমন ঝুঁকি এড়ানো সম্ভব।
তিনি আরও জানান, শান্তিরাম ইউনিয়নের জনগণকে সচেতন করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।