May 2, 2026, 1:39 pm
শিরোনাম:
রামপালে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র বর্ণাঢ্য উদ্বোধন, খেলাধুলায় নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখননের উদ্বোধন মধুখালীতে মোটরসাইকেল ও পাঁচচাকার খেক্করের মুখোমুখি সংঘর্ষ স্বামী-স্ত্রী নিহত নরসিংদীতে ছোট ভাইযরে ছুরিকাঘাতে যুবক নিহতের অভিযোগ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত খানকাহ্ শরীফ বণিক কল্যাণ সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র বর্ণাঢ্য উদ্বোধন, খেলাধুলায় নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা থেকে:

‎যুব সমাজকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে। ‘স্বপ্নের পথে বিজয়ের সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্রীড়া আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. মইনুল ইসলাম সাদিক।
‎বিকাল ৩.০০ ঘটিকায় শুরু হওয়া এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের ক্রীড়াবিদ, সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুন, শহর বিএনপির সভাপতি শহিদুল জামান শহীদ, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু এবং জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জিম।
‎এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ক্রীড়া উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর মতো আয়োজন যুব সমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
‎জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সকল খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ ছিল মুখরিত।
‎উল্লেখ্য, শহর বিএনপি, গাইবান্ধার সৌজন্যে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা আগামী দিনগুলোতে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে চলমান থাকবে।