May 1, 2026, 12:58 pm
শিরোনাম:
নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত চৌগাছায় জমজ দুই কন্যাশিশুর পাশে “চৌগাছা পরিবার” মুন্সীগঞ্জে  প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ইাউনিভার্সিটি স্টুডেন্টস্ আ্যসোসিয়েশন (ঊষা) এর উদ্যোগে ১ম মে ২০২৬ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শ্রমিকদের ঘামেই গড়ে উঠবে উন্নত সরিষাবাড়ী-এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম কুলাউড়ায় পুলিশ সুপারকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২ মহেশপুরে বিশ্ব শ্রমিক দিবস পালিত ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান – রনি মহান মে দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুর (৪২ বিজিবি) অভিযানে বিরল সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুর (৪২ বিজিবি) অভিযানে বিরল সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার

মোছাঃ তাহেরা খাতুনঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪২ বিজিবি ।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০১ মে ২০২৬, রাত ০৩ টা ৪০মিনিট , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলা সীমান্ত পিলার ৩২৭/২-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ অগুনাতপুর গ্রাম এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় স্কাফ সিরাপ) উদ্ধার করেছে।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে ।