May 4, 2026, 2:27 pm
শিরোনাম:
তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে নায়েব আলীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা শাহজাদপুরে পিআইও আবুল কালাম আজাদ পাবনায় দুদকের হাতে গ্রেপ্তার ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদের ওপর ৬১ কোটির ব্রিজ: ৪ ইউনিয়নের মানুষের ভাগ্য বদলের অপেক্ষায় ৯৯৯–এ ফোন পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের ঝটিকা অভিযান, কামারখোলা গ্রাম থেকে আটক ৪; পলাতকদের খোঁজে অভিযান বিশ্ব গনমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যলী সুন্দরগঞ্জের শান্তিরামে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত কলরেকর্ড এডিট করে গণমাধ্যমে ভাইরাল, শ্রমিকদলের সভাপতির প্রতিবাদ পাইকগাছায় সুদখোরের অত্যাচারে সর্বস্বান্ত হওয়ার পথে পরিবার

মালয়েশিয়ায় বাংলাদেশি রেস্তোরাঁ কর্মী কুপিয়ে হত্যা; দীর্ঘ অভিযানে গ্রেপ্তার ৩ রোহিঙ্গা

সুরাইয়া সুবর্ণা, কুয়ালালামপুর, মালয়শিয়া,

মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের টাংকাক জেলার বুকিত কাংকার এলাকায় এক বাংলাদেশি রেস্তোরাঁ কর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর বড় সাফল্য পেয়েছে পুলিশ। গতকাল রাতে তিনজন মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ব্যক্তি ওই এলাকার একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। গত ১৩ মার্চ অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় তার ওপর। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনার পর থেকেই এলাকার প্রবাসী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টাংকাক জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট রোসলান মোহদ তালিব জানান, গ্রেপ্তার তিনজনের বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে। তারা সবাই রোহিঙ্গা বলে নিশ্চিত করেছে পুলিশ। মালাক্কার জাসিন এলাকার তিনটি ভিন্ন স্থান থেকে গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনই এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কেন এই প্রবাসী কর্মীকে টার্গেট করে এত নৃশংস হত্যাকাণ্ড চালানো হলো—তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর অভিযুক্তদের গ্রেপ্তার হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, বিদেশের মাটিতে এমন নির্মম মৃত্যুর ঘটনা গভীর শোক তৈরি করেছে।