July 29, 2026, 6:24 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

হাজিরহাট বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা: খাল খননের দাবি চেয়ারম্যানের

​কবির হোসেন রাকিব , কমলনগর (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। বিশেষ করে বাজারের মাছ বাজার এলাকা এবং খাদ্য গোডাউনের সামনের রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকায় জনভোগান্তি এখন চরমে পৌঁছেছে।
​স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় সামান্য বৃষ্টি হলেই এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পানি জমে যায়। এতে ক্রেতা-বিক্রেতাদের যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি খাদ্য গোডাউনে পণ্য খালাসেও বিঘ্ন ঘটে।
​এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ৫ নং চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাঘা জানান, বাজারের এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত খাল খনন করা জরুরি। তিনি বলেন, “হাজিরহাট বাজারের পানিনিষ্কাশনের মূল পথ হচ্ছে সংলগ্ন খালটি। এই মুহূর্তে সবার আগে খাল খনন করা প্রয়োজন। বর্ষা মৌসুম আসার আগেই যদি হাজিরহাট বাজারের এই খাল খনন করা না হয়, তবে পুরো বাজার পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
​আসন্ন বর্ষায় বড় ধরনের বিপর্যয় এড়াতে এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *