May 3, 2026, 3:31 pm
শিরোনাম:
রামপালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ডজনখানেক মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে টঙ্গীতে ৩ জন গ্রেফতার, সুইচ গিয়ার উদ্ধার ২ বছরের কন্যা মুসলিমার কেউ রইল না আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাবে আলোচনা সভা টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ ইং এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন  মোহাম্মদ আবদুর রহিম খন্দকার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক নাজমুন নাহারের প্রতিবাদ: ‘অনুপস্থিত থেকে বেতন তুলে নেওয়ার সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন’ বিশ্ব গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলবে নতুন কুঁড়ি স্পোর্টস – ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

সরকারি দল সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ জন্য ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।

বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব তথ্য জানান।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে আজ যে সাংবিধানিক চর্চা চলে, চায়ের দোকান পর্যন্ত যে সাংবিধানিক চর্চা চলে, সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই।

তিনি বলেন, এ চর্চার অংশ হিসেবেই কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে সংবিধান সংশোধন-সংক্রান্ত একটি বিশেষ কমিটি করতে চায় সরকার।

আইনমন্ত্রী বলেন, আমরা ১২ জনের নামের তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণঅধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরও রাখা হয়েছে।

তিনি বলেন, ট্রেজারি বেঞ্চের এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্য দল ও স্বতন্ত্রদের মধ্য থেকে পাঁচজন রাখা হয়েছে।

এরপর তিনি বিরোধী দলের প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে বলেন, উনাদের পক্ষ থেকে যদি আমি পারসেন্টেজ হিসেবে যাই, ২৬ শতাংশ আসে। সেখানে আমরা উনাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাচ্ছি।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই, উনাদের পক্ষ থেকে যদি পাঁচজনের নাম কালকে দেন, তাহলে আমরা এ কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।