May 1, 2026, 2:12 am
শিরোনাম:
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা: কৃষক ও সাধারণ মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী আনিছ ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গাইবান্ধার সাদুল্লাপুরে তিন গম্বুজ জামে মসজিদের-শত শত বছরের প্রাচীন ইতিহাস, রহস্য, জনশ্রুতি ও ঐতিহ্যে ঘেরা এক অনন্য নিদর্শন জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে ঐক্যের ডাক: ১ মে শ্রমিক সমাবেশে যোগদানের আহ্বান ফরিদপুরে নিখোঁজ শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

শাহজাদপুরে খামারিদের জন্য আধুনিক প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ থেকে:

​”আধুনিক প্রযুক্তি,দক্ষ খামারি,সমৃদ্ধ ডেইরি”- এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং দুগ্ধ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আধুনিক পদ্ধতিতে গো-খাদ্য তৈরি,উন্নত জাতের গরু পালন এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খামার পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ​বুধবার (২৯ এপ্রিল) সকালে পৌর এলাকার শক্তিপুর ব্র্যাক অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জাহিদ আল হাসান,ডাঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ডাঃ মিজানুর রহমান,ডাঃ রিপন মিয়া ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সলিমুন বারী। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রেখেছেন ব্র্যাক ডেইরির ভেটেরিনারি সার্জন ডাঃ হাবিবুর রহমান, খামারি কুরমান ইসলাম প্রমুখ।​ এই সময়ে বক্তারা খামারিদের গাভী পালনে লাভবান হতে দিক-নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। প্রশিক্ষণে গাভীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা,রোগ প্রতিরোধ, টিকা প্রদান,আধুনিক খামার ব্যবস্থাপনা ও দুধ উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ১০০ জন খামারি উপস্থিত ছিলেন।