July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রেগুলেটর নির্মাণের দাবিতে ফুলছড়িতে বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধে রতনপুর এলাকায় রেগুলেটর নির্মাণ, উদাখালি ও কাঠুর খাল সংস্কারের দাবিতে বুধবার দুপুরে স্থানীয় কলিরবাজার বটতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের আহবায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা সম্পাদক রানু সরকার, আব্দুল্লাহ সরকার, সাদেকুর রহমান, ইউনুস আলী, উত্তম বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৪ সাল হতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডে বার বার স্মারকলিপি প্রদান করার পরও আজও রেগুলেটরটি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহেলার কারণে নির্মাণ করা হয়নি। ওয়াপদা বাঁধের রেগুলেটর নির্মাণ না করার ফলে বিল ঝিল নিয়ে গঠিত উদাখালি, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের একতৃতীয়াংশ জমিতে কৃষক আমন ধান চাষ করতে না পারায় জাতীয়ভাবে উৎপাদন কমে যায়। এমনকি কৃষকদের যথাসময়ে ইরি বোরো ধান বীজতলা তৈরী করা সম্ভব হয় না। রেগুলেটর না থাকার ফলে যমুনা নদী থেকে ৭/৮ কোটি টাকা থেকে জনগণ বঞ্চিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *