May 1, 2026, 2:17 am
শিরোনাম:
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা: কৃষক ও সাধারণ মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী আনিছ ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গাইবান্ধার সাদুল্লাপুরে তিন গম্বুজ জামে মসজিদের-শত শত বছরের প্রাচীন ইতিহাস, রহস্য, জনশ্রুতি ও ঐতিহ্যে ঘেরা এক অনন্য নিদর্শন জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে ঐক্যের ডাক: ১ মে শ্রমিক সমাবেশে যোগদানের আহ্বান ফরিদপুরে নিখোঁজ শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

রাঙ্গাবালীতে বজ্রপাতে ডাকবাংলোর দেয়ালের একাংশ ধস

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে জেলা পরিষদের চারতলা বিশিষ্ট ডাকবাংলোর ছাদের সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একাংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হঠাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বজ্রপাতের তীব্র আঘাতে ডাকবাংলোর ছাদের কোণায় থাকা সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। পাশাপাশি অবশিষ্ট অংশে ফাটল দেখা দেয়। এ সময় ভবনের দুটি থাই গ্লাসও ভেঙে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা প্রহরী শহিদুল ইসলাম বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তখন আমি ও ডাকবাংলোর সদ্য বিদায়ী কেয়ারটেকারসহ তিনজন ভেতরে ছিলাম। পরে দেখি দেয়ালের একাংশ ভেঙে পড়েছে এবং বাকি অংশে ফাটল ধরেছে। এছাড়া দুটি থাই গ্লাসও ভেঙে গেছে।” তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ বিষয়ে পটুয়াখালী জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল বলেন, “বর্তমানে বজ্রপাত একটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে এবং এর প্রকোপও বেড়েছে। খুব শিগগিরই রাঙ্গাবালীর এই ডাকবাংলোসহ জেলার অন্যান্য ডাকবাংলোতে বজ্রনিরোধক দণ্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।