July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মালয়েশিয়ায় বন্ধ কোম্পানিতে বন্দি হাজারো বাংলাদেশি শ্রমিক: কাজ নেই, বেতন নেই, দেশে ফেরার চাপ—চরম অনিশ্চয়তায় প্রবাসীরা

সুরাইয়া সুবর্ণা, মালয়েশিয়া থেকে :

মালয়েশিয়ার গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান WRP Asia Pacific Sdn Bhd বন্ধ হয়ে যাওয়ায় সেখানে কর্মরত কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক তীব্র সংকটে পড়েছেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়ায় তারা হঠাৎ কর্মহীন হয়ে পড়েছেন। গত কয়েক মাস ধরে নিয়মিত বেতন না পাওয়ায় হোস্টেলে বসে দিন কাটাচ্ছেন এসব শ্রমিক। খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সবচেয়ে উদ্বেগজনক খবর হলো, শ্রমিকদের একটি অংশকে জোর করে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। তবে বিপুল ঋণ করে বিদেশে আসা অধিকাংশ শ্রমিক ফিরতে রাজি নন। তারা জানান, দেশে ফিরলে তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়বে।

শ্রমিকদের দাবি—জোর করে দেশে না পাঠিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিতে হবে। তাদের একজন বলেন, “আমরা কাজ করতে চাই, ভিক্ষা না। শুধু একটি সুযোগ দিন。”

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের প্রতি তাদের জোর দাবি, মালয়েশিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে দ্রুত অন্য কোম্পানিতে স্থানান্তরের ব্যবস্থা করতে। কোম্পানির বিরুদ্ধে বেতন বকেয়া ও শ্রমিক শোষণের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের আহ্বান জানান তারা।

বিশ্লেষকরা বলছেন, এত বিপুল সংখ্যক শ্রমিক হঠাৎ দেশে ফিরলে তা শুধু শ্রমিকদের জন্যই নয়, বাংলাদেশের অর্থনীতির জন্যও বড় ধাক্কা হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হবে বলে সতর্ক করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *