সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ । আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে বনার্ঢ্য র্যালি আলোচনা সভা, লিগাল এইড মেলা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে আইনগত পরামর্শ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল ২০২৬) সকাল ৯ টায় বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর জেলা লিগ্যাল এইড অফিস সিরাজগঞ্জের আয়োজনে জেলা জজ আদালত প্রাঙণ থেকে এক বনার্ঢ়্য র্যালি বের হয়ে প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর এসে শেষ হয়।
এর আগে বনার্ঢ়্য র্যালিটি ও লিগাল এইড মেলা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ফিতা কেটে ও রং বেরঙের বেলুন ও আকাশের শান্তির নীড় কবুতর অবমুক্ত করে এঁর উদ্বোধন করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি চেয়ারম্যান ও সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন,
পরবর্তীতে মেলা উদ্বোধন করে ইস্টল পরিদর্শন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি চেয়ারম্যান ও সিরাজগঞ্জ
সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন,
বক্তব্যে বলেন, বাংলাদেশ যেসব পরিবার হতদরিদ্র আর্থিকভাবে অসচ্ছল তাদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করে থাকে লিগ্যাল এইড অফিস। জেলা লিগ্যাল এইড এর মাধ্যমে ফৌজদারি মামলায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যয় পরিশোধ এবং মামলার সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট প্রবিধানমালায় নির্ধারিত প্রাসঙ্গিক সকল ব্যয় পরিশোধ সহ মামলা নিষ্পত্তি করা যায়। আইনগত পরামর্শ প্রদান করে থাকে। মামলা করার পূর্বে বিরোধ নিষ্পত্তি করা হয়। চলমান মামলা রেফার করার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা যায়। বিনামূল্যে ওকালতনামা সরবরাহ করে থাকে। মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করে। লিগ্যাল এইড প্রত্যেক গ্রাম/ওয়ার্ডে সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষদের দ্বারপ্রান্তে লিগ্যাল এইড এর কার্যক্রম সম্পর্কে জানানোর আহ্বান জানানো হয়।
এসময়ে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নূরুল আমীন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (কর্ণেল) এবং আরো অনেকেই!