July 29, 2026, 4:27 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

‎ ‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা থেকে:

‎জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”।
‎পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ এর বিচারক মেরিনা সুলতানা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান, জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুগ্ম ও দায়রা জজ অলরাম কার্জী। সভায় জেলা জজ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারক ও সরকারি কর্মকর্তাসহ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎বক্তারা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। শেষে অ্যাড. রেজোয়ানুল মন্ডল ও অ্যাড. আহম্মেদ নাজমুল হুদাকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *