July 31, 2026, 9:19 am
শিরোনাম:
পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে লাশের পরিমান প্রশাসনিক স্থবিরতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল: সুচিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা, অনিয়মের পাহাড় ভুলে স্বাক্ষর না করায় বেরোবিতে ভর্তির সুযোগ বঞ্চিত এক শিক্ষার্থী বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে

১০৮ জাতের ধান কর্তন অনুষ্ঠানে কৃষি কার্যলয়ের কর্মকর্তাদের উপস্থিতি

‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ থেকে:

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎সলঙ্গা ইউনিয়নের গোজা মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কৃষক তাড়া মিয়া তার প্রায় আড়াই বিঘা জমিতে আবাদ করা ব্রি ধান-১০৮ জাতের ধান কর্তন করেছেন। মাঠ পর্যায়ে এই শস্য কর্তনের মাধ্যমে জাতটির ফলন ও গুণগত মান পর্যালোচনা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। তিনি বলেছেন,ব্লাস্ট রোগ প্রতিরোধী ব্রি ধান-১০৮ জাতের ফলন তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। এই জাতটি ইতোমধ্যে একটি উন্নত ও জনপ্রিয় জাত হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেছেন,ব্রি ধান-১০৮ সহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ১০০ টির ও বেশি জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। এতে কৃষকেরা আধুনিক ও উন্নত জাতের ধান চাষে আরো বেশি আগ্রহী হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *