July 29, 2026, 5:40 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় মাদকবিরোধী সংগঠনের কার্যালয় উদ্বোধন

‎ ‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা থেকে:

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তরধানঘড়া গ্রামে সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্র-এর কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম।
‎প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি মাদক প্রতিরোধে প্রশাসন, পরিবার ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
‎সভাপতির বক্তব্যে জুলফিকার রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
‎অনুষ্ঠানে সমাজসেবক মাহমুদার রহমান মুকুলসহ অন্যান্য বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
‎এ সময় সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক ফরহাদ আলী, আব্দুল কাহার সিদ্দিক, আবুল কালাম আজাদ, শামীম আহম্মেদ পলাশ এবং সদস্য শাকিবুল আলম শাকিব প্রমুখ।
‎বক্তারা বলেন, মাদক একটি গুরুতর সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও স্থানীয় সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
‎আলোচনা শেষে সংগঠনের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, তরুণ সমাজ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
‎সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কার্যালয়ের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে এবং সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *