July 29, 2026, 5:02 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মরণফাঁদে পরিণত হয়েছে কমলনগরের মীর সড়ক: সংস্কারের দাবিতে ফুঁসে উঠছে এলাকাবাসী

​কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) থেকে:

​লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়নের উত্তর মাটিন ১ নং ওয়ার্ডের ‘মীর সড়ক’টি বর্তমানে এলাকাবাসীর জন্য চরম এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ দিন সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যা স্থানীয়দের ভাষায় ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
​সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষের পায়ে হাঁটা তো দূরের কথা, কোনো যানবাহন চলাচলের উপায় থাকে না। অথচ এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং মুমূর্ষু রোগীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
​স্থানীয়দের ভোগান্তি:
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গেলে রাস্তার ঝাকুনিতে তাদের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা দিয়ে চলাই দায় হয়ে পড়েছে। আমাদের দেখার কি কেউ নেই? আমরা কি ইউনিয়ন বা উপজেলার নাগরিক নই?”
​এলাকাবাসীর দাবি:
উত্তর মাটিন ১ নং ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, জনস্বার্থ বিবেচনা করে অতি দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হোক। তারা স্থানীয় জনপ্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই যেন মীর সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হয়, অন্যথায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কা রয়েছে।
​এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী কয়েক হাজার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *