July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

আইপিএলে ইতিহাস গড়ল পাঞ্জাব কিংস

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৬৪ রানের বিশাল লক্ষ্য তারা ১৮.৫ ওভারে পেরিয়ে গেছে ৬ উইকেট হাতে রেখে। এই জয় টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ায় নতুন বিশ্বরেকর্ড।

শনিবারের ম্যাচে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার খেলেন ঝড়ো ৩৬ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস। তবে তার ইনিংসে গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয় দুটি জীবন পাওয়ার পর। ২৮ ও ৩৫ রানে থাকাকালে বদলি ফিল্ডার কারুন নায়ার তার সহজ দুটি ক্যাচ ফেলে দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান শ্রেয়াস।

পাঞ্জাবের ব্যাটিং শুরু থেকেই ছিল আগ্রাসী। ওপেনার প্রিয়ানশ আরিয়া ১৭ বলে ৪৩ রান করেন, আর প্রভসিমরান সিং করেন ২৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস। দুজনের ব্যাটে পাওয়ারপ্লেতে আসে বিনা উইকেটে ১১৬ রান, যা আইপিএলে প্রথম ছয় ওভারে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

তবে ১৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পাঞ্জাব। পরে শ্রেয়াস আইয়ার ও নেহাল ওয়াধেরার ৩১ বলে ৫৬ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ ফেরায় পাঞ্জাবের হাতে।

এর আগে দিল্লির হয়ে লোকেশ রাহুল খেলেন অবিশ্বাস্য ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের ইনিংস, যা আইপিএলে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। নিতিশ রানা করেন ৪৪ বলে ৯১ রান। দ্বিতীয় উইকেটে তাদের ২২০ রানের রেকর্ড জুটিতেও শেষ রক্ষা হয়নি দিল্লির।

শেষ পর্যন্ত রানের পাহাড় গড়েও হেরে যায় দিল্লি, আর ২৬৪ রানের লক্ষ্য টপকে নতুন ইতিহাস লেখে শ্রেয়াসদের পাঞ্জাব কিংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *