July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মালয়েশিয়ায় নতুন ভিসা সিস্টেম ‘তুরাপ’ বাতিল শ্রমবাজারে অনিশ্চয়তা, উদ্বিগ্ন বাংলাদেশি কর্মীরা

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

তীব্র সমালোচনা ও স্বচ্ছতাজনিত অভিযোগের মুখে বিদেশি কর্মী নিয়োগের জন্য প্রস্তাবিত ডিজিটাল সিস্টেম ‘তুরাপ’ (Turap) বাতিল করেছে মালয়েশিয়া সরকার। গত শনিবার দেশটির মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

‘ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম’ নামের এই পদ্ধতিটি পরিচালনার জন্য বেস্টিনেট নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হলেও বিরোধী দল, অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো আপত্তি তোলে। তাদের বক্তব্য ছিল, এতে একটি একক প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য তৈরি হবে এবং কর্মী নিয়োগের খরচ বহুগুণ বেড়ে যেতে পারে।

সরকার অবশ্য জানিয়েছে, ‘তুরাপ’ চালু নিয়ে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। বর্তমানে দেশটির অভিবাসন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সিন্ডিকেটমুক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সমন্বিত অভিবাসন ব্যবস্থা (NIISe) নিয়ে কাজ করছে তারা।

এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাংলাদেশের শ্রমবাজারে। মালয়েশিয়াগামী হাজারো বাংলাদেশি কর্মী ও রিক্রুটিং এজেন্সি এখন নতুন অনিশ্চিয়তার মুখে পড়েছে। পুরোনো এফডব্লিউসিএমএস পদ্ধতি বহাল থাকবে নাকি সম্পূর্ণ নতুন কাঠামো আসবে, সেটি এখনও পরিষ্কার নয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সামনের সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারে মালয়েশিয়া সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *