July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মারা গেল পাহাড়ের ৭০ বছর বয়সী হাতিটি

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

পাহাড়ের বয়স্ক পুরুষ হাতিটি মারা গেছে। বয়স ছিল প্রায় ৭০ বছর। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিল হাতিটি।

পার্বত্য চট্টগ্রামে উত্তর বন বিভাগের উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল তাকে চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। টানা দুই মাস ১৬ দিন চিকিৎসা নেওয়ার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানে হাতিটি।মৃত্যুকালে হাতিটির বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

রবিবার সকালে রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদাম ইউনিয়নের আমলকি বাগানে হাতিটি মারা যায়।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদাম ইউনিয়নে অসুস্থ অবস্থায় স্থানীয়দের সামনে আসে বয়স্ক পুরুষ হাতিটি। বিষয়টি প্রথমে স্থানীয় হাতি সুরক্ষা দলের সদস্যরা লক্ষ্য করেন এবং পরে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জের কর্মকর্তাদের অবহিত করেন।

পরবর্তীতে বন বিভাগের সদস্যরা হাতিটির অবস্থান নিশ্চিত করে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দলকে নিয়ে আসেন। এরপর দীর্ঘদিন ধরে হাতিটির চিকিৎসা চলতে থাকে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, অসুস্থ হাতিটির সারা শরীরে ক্ষত ছিল, বিশেষ করে পেট ও পায়ে। সেখান থেকে রক্ত ও পুঁজ বের হচ্ছিল। মাছি বসার কারণে ক্ষত আরও বড় হয়ে যায়। চিকিৎসক দল ক্ষতস্থান পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা দেয় এবং নিয়মিত ওষুধ প্রয়োগ করা হয় চিকিৎসাপত্র অনুযায়ী।

তিনি আরও জানান, প্রায় আড়াই মাস ওষুধ সেবনের পরও হাতিটির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। অবশেষে সে মৃত্যুর কাছে হেরে যায়। মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে।

প্রাণীবিদদের মতে, একটি হাতির গড় আয়ু সাধারণত ৬০ থেকে ৭০ বছর। বন্য পরিবেশে এশীয় হাতি প্রায় ৫৫ থেকে ৬৫ বছর এবং আফ্রিকান হাতি ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে বিরল ক্ষেত্রে কিছু হাতি ৮০ বছরেরও বেশি সময় বেঁচে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *