July 29, 2026, 6:29 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচি প্রায় লক্ষ্যমাত্রায়, বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৮১ জন

শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ থেকে:

চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান টিকাদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত লক্ষ্যমাত্রার মধ্যে ১ লাখ ৬৮ হাজার ৭৬৪ জনকে টিকার আওতায় আনার পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে ১ লাখ ৬৭ হাজার ৪৩০ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জনের কাছাকাছি।
এদিকে, জানুয়ারি ২০২৬ থেকে এখন পর্যন্ত জেলায় সন্দেহজনক হামের মোট ১ হাজার ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পূর্বের ভর্তি রোগী ছিলেন ৮৯ জন এবং নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। একই সময়ে ৩১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৮১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালে ৭৭ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী নেই। ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
এছাড়া, জেলায় হামে আক্রান্ত সন্দেহে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।স্বাস্থ্য বিভাগ জানায়, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *