July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চান্দিনায় এমপি আতিকুল আলম শাওনকে যুবদলের সংবর্ধনা

এম এ খায়ের ইমন,কুমিল্লা

কুমিল্লার চান্দিনা উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চান্দিনা উপজেলা শাখা।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চান্দিনা পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো অডিটোরিয়াম জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আতিকুল আলম শাওন দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার রাজনৈতিক ত্যাগ ও সংগ্রাম চান্দিনার রাজনীতিতে নতুন গতি এনেছে।
বক্তারা আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দল ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তার নেতৃত্বে চান্দিনার উন্নয়ন ও রাজনৈতিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি আতিকুল আলম শাওন তার বক্তব্যে নেতাকর্মীদের ভালোবাসা ও সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “চান্দিনার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, সদস্য সচিব শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, ছাত্রদলের সাবেক সভাপতি কাইয়ুম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে এমপি আতিকুল আলম শাওনকে সম্মাননা জানান। পুরো অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে চান্দিনা পৌর অডিটোরিয়াম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *