July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গলাচিপায় রাতের আঁধারে রহস্যময় দেয়াল লিখন, রাজনৈতিক বার্তায় চাঞ্চল্য

গলাচিপা উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় রাতের আঁধারে হঠাৎ করে বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা দেয়াল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত রাতের কোনো এক সময় পৌর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের দেয়ালে এসব স্লোগান লেখা হয়।
দেয়ালগুলোতে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’, ‘রাজপথ কাঁপবে’ এবং ‘পুলিশ হত্যার বিচার চাই’—এ ধরনের নানা বার্তা দেখা গেছে। সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী এসব লেখা দেখে বিস্মিত হন। একই সঙ্গে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর ফেসবুক ওয়ালে দেয়াল লিখনের ছবি পোস্ট করা হয়েছে বলেও জানা গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবে মনে করছেন, আবার কেউ কেউ পরিকল্পিত উসকানি হিসেবেও দেখছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে রাতের আঁধারে এসব স্লোগান লিখেছে, তা শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগও বিরাজ করছে। তবে পরিস্থিতি যেন কোনো ধরনের অস্থিতিশীলতায় রূপ না নেয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *