July 29, 2026, 6:32 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

পাকিস্তানে সংক্ষিপ্ত সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ শুক্রবার ইসলামাবাদের সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, একটি ছোট প্রতিনিধি দল নিয়ে চলতি সপ্তাহের শেষ নাগাদ অথবা আজই আরাঘচি ইসলামাবাদে পৌঁছাতে পারেন। মূলত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসন এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে যে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে, আরাঘচির এই সফর তারই অংশ।

এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মার্কিন-ইরান সংঘাত নিরসনে ইসলামাবাদের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং সংলাপ বজায় রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। ইসলামাবাদ বিশ্বাস করে, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে উভয় পক্ষের মধ্যে টেকসই আলোচনা অপরিহার্য।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিলেও সমুদ্রপথে উত্তেজনা কমেনি। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান এবং অন্যদিকে ইরানি বন্দরে মার্কিন অবরোধের কারণে পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে আছে। ইরানের পক্ষ থেকে সম্প্রতি তিনটি জাহাজে হামলার অভিযোগ উঠেছে, যার জবাবে ছোট নৌযান দেখলেই গুলি করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। বর্তমানে ভারত মহাসাগর ও লোহিত সাগরসহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে, যা ২০০৩ সালের পর নজিরবিহীন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এবং লেবাননে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতেও হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৭ ডলার ছাড়িয়েছে।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *