May 4, 2026, 5:26 pm
শিরোনাম:
বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় কমলনগরে আনন্দ মিছিল তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে নায়েব আলীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা শাহজাদপুরে পিআইও আবুল কালাম আজাদ পাবনায় দুদকের হাতে গ্রেপ্তার ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদের ওপর ৬১ কোটির ব্রিজ: ৪ ইউনিয়নের মানুষের ভাগ্য বদলের অপেক্ষায় ৯৯৯–এ ফোন পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের ঝটিকা অভিযান, কামারখোলা গ্রাম থেকে আটক ৪; পলাতকদের খোঁজে অভিযান বিশ্ব গনমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যলী সুন্দরগঞ্জের শান্তিরামে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত কলরেকর্ড এডিট করে গণমাধ্যমে ভাইরাল, শ্রমিকদলের সভাপতির প্রতিবাদ

লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। বাণিজ্যিক ফ্লাইট চলাচল অব্যাহত থাকা অবস্থাতেই মার্কিন নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান জানিয়েছে দূতাবাস। খবর আনাদোলু এজেন্সির।

লেবাননের পরিস্থিতি জটিল বলে সতর্ক করে এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন ছাড়ার নির্দেশের পরও যেসব মার্কিন নাগরিক দেশটি ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা যেন জরুরি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখেন এবং সর্বশেষ পরিস্থিতি জানতে সংবাদ পর্যবেক্ষণ করেন।

দূতাবাস আরও জানায়, লেবাননজুড়ে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি রয়েছে। বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক ও পর্যটকদের নিয়মিত যাতায়াত করা স্থানগুলো ‘হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে’। একই সঙ্গে মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

এদিকে, গত ১৭ এপ্রিল শুরু হওয়া লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধবিরতির লক্ষ্য ছিল লেবাননে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করা। তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।